মোড়েলগঞ্জ-ইন্দুরকানী জেলা মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন
বাগেরহাটের মোড়েলগঞ্জ ফেরিঘাট থেকে পিরোজপুরের ইন্দুরকানী পর্যন্ত জেলা মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে মোড়েলগঞ্জ ছোলম বাড়িয়া বাসস্টান্ডে প্রধান অতিথি হিসেবে এ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বাগেরহাট সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র এডভোকেট মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু প্রমুখ।
“জেলা মহাসড়ক যথাযথ মান মান ও প্রশস্থতায় উন্নীতকরণ (খুলনা জোন)”-প্রকল্পের আওতায় বাগেরহাটের মোড়েলগঞ্জ ফেরিঘাট থেকে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট পর্যন্ত ১১ দশমিক ১৩ কিলোমিটার সড়ক পুন:নির্মান, প্রশস্তকরণ ও কালভার্ট নির্মান কাজে মোট ৩০ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২০ সালের ৩০ জুনের মধ্যে কাজ সমাপ্ত করবেন।
