প্রধান সূচি

স্বরূপকাঠিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

আসছে পবিত্র মাহে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজালমুক্ত খাবার বিক্রির দাবীতে স্বরূপকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার পিরোজপুর-স্বরূপকাঠি সড়কে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো. নজরুল ইসলাম, সাংবাদিক এ. কে. এম. কাওসার তালুকদার, মো. ফয়সাল হাসান, মো. হাবিবুল্লাহ, শিক্ষক হালিমুর রহমান, মাসুদুল আলম প্রমুখ ।

এ সময় বক্তারা বলেন, রমজান আসলেই এক শ্রেণীর অতি মুনাফালোভী ব্যবসায়ীরা লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়াসহ ভেজালযুক্ত খাবর বিক্রি করেন। একই সাথে রমজানে ঘন ঘন লোডশেডিংয়ে রোজাদারদের দারুন কষ্ট পোহাতে হয়। তাই এগুলো প্রতিরোধের জন্য মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে জোরালো দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial