পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৬
পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং একই পরিবারের ৬ জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার সকাল সারে ১১ টার দিকে পিরোজপুর বাগেরহাট সড়কের বলেশ^র ব্রীজের ঢালে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত রফিক শেখ (৩৮) পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন রুমা বেগম (৩২), কহিনুর বেগম (৫৮), রাকিব শেখ (০৯), আবির শেখ (০৬), সাবিনা বেগম (২৮), ও অটো রিক্সা ড্রাইভার আসলাম হোসেন (২৮)।
জানা যায়, রফিক শনিবার সকালে তার পরিবারের সদস্যদের নিয়ে বাগেরহাট খানজাহান আলীর মাজার জিয়ারত করতে যান। মাজার জিয়ারত করে ফিরে আসার সময় বলেশ^র ব্রীজের ঢালে পিরোজপুর থেকে খুলনা গামী একটি বাস তাদের অটো রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাকিদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে রাকিব ও আবিরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মহিষপুরা পুলিশ ফারির পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।
