প্রধান সূচি

বাগেরহাটে জলাতঙ্ক নির্মুলের লক্ষে অবহিতকরণ সভা

স্বাস্থ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এম.ডিভি) কার্যক্রম এর আওতায়  বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের  আয়োজনে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মুলের লক্ষে বৃহস্পতিবার সদর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেস্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশিষ্ট চিকিৎসক ডা. মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পুলক কুমার দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঝংকার, ডা. রাশেদ হোসেন, বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. পান্নু মিয়া, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব।                   বক্তব্য রাখেন, উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর বিভাষ চন্দ্র রায়, মো. জাহিদুর রহমান পলিনসহ বিভিন্ন ইউনিট প্রধান ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial