মঠবাড়িয়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার রাতে গাঁজাসহ মাহিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহিম উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ইব্রাহীম খলিল রিপনের ছেলে।
মঠবাড়িয়া থানার এএসআই নজরুল ইসলাম বলেন, উপজেলার মাঝেরপুল এলাকার আরশেদ মিয়ার বাড়ির সামনের সড়কে মাদক কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালালে পালানোর সময় মহিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে আওয়ামী লীগ ও যুবলীগের দু’গ্রুপের মধ্যে হামলা-সংঘর্ষ ॥ আহত-৭ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে জলাতঙ্ক নির্মুলের লক্ষে অবহিতকরণ সভা »
