Thursday, April 4th, 2019
আবার যদি তোমার দেখা পাই
আবার যদি তোমার দেখা পাই। বিষন্ন কোন এক সন্ধ্যায়। অন্যকোন পৃথিবীতে অন্য কোন আকাশের নীচে অথবা অন্য বৃক্ষের ছায়ায়। যদি আবার তোমার দেখা পাই অচেনা কোন পথের বাঁকে অন্য কোন গ্রহের অথবা অন্য কোন চাঁদের নির্লিপ্তি জ্যোৎস্নায়। যদি আবার অন্য কোন যুগে আমাদের দেখা হয় তুমি কি আগের মতো মুখ ফিরিয়ে নেবে? নাকি বাঁধবে আমাকে তোমার উষ্ণতায়। যদি আমাদের আবার দেখা হয়। নিঃশব্দ গোঁধূলি বেলায়। শরতের কাশবনের ঠিক মাঝটায়। তুমি কী চিনবে আমায় ? নাকি অচেনা পথিক ভেবে ফিরিয়ে দেবে ভীষন অবজ্ঞায় | খুব জানতে ইচ্ছে হয় এ পৃথিবীতে তুমিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মিভুত ॥ ২০ লক্ষ টাকার ক্ষতি
জেলার ইন্দুরকানী উপজেলায় অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মিভুত। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাশ^বর্তী চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, চন্ডিপুর গ্রামের জাকির খানের বাড়ীতে গ্যাসের চুলায় রান্না করার সময় অসতর্কতার কারণে আগুন লাগলে নিমিষেই জাকির খান ও আসলাম খানের বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় গৃহকর্তা বাড়ীতে না থাকায় শুধু এক কাজের মহিলা রান্না করছিল। পরে পিরোজপুরের ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসতে আসতে ঘর দুটি পুড়ে ছাই যায়। এতে দুটি ঘরের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে জলাতঙ্ক নির্মুলের লক্ষে অবহিতকরণ সভা
স্বাস্থ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এম.ডিভি) কার্যক্রম এর আওতায় বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নির্মুলের লক্ষে বৃহস্পতিবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশিষ্ট চিকিৎসক ডা. মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পুলক কুমার দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঝংকার, ডা. রাশেদ হোসেন, বাগেরহাটবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার রাতে গাঁজাসহ মাহিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহিম উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ইব্রাহীম খলিল রিপনের ছেলে। মঠবাড়িয়া থানার এএসআই নজরুল ইসলাম বলেন, উপজেলার মাঝেরপুল এলাকার আরশেদ মিয়ার বাড়ির সামনের সড়কে মাদক কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালালে পালানোর সময় মহিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা নির্বাচনের জের
ইন্দুরকানীতে আওয়ামী লীগ ও যুবলীগের দু’গ্রুপের মধ্যে হামলা-সংঘর্ষ ॥ আহত-৭
ইন্দুরকানীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে হামলা- সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের হামলায় কমপক্ষে ৭ জন আহত এবং দুটি গাড়ী ভাংচুর করা হয়েছে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের পর গত মঙ্গলবার আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা শোডাউন করে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে য়াওয়ার পথে পাড়েরহাট বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরাজিত ভাইস চেয়াম্যান প্রার্থী ইকরামুল শিকদার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের মধ্যে মোটর সাইকেলে ধাক্কা লাগলে কথার কাটাকাটিতে সংঘর্ষের সূত্রপাত হয়। শোডাউন বহরে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান ও ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
