প্রধান সূচি

তেলিখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদারের শপথ গ্রহণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদার এর শপথ গ্রহণ আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন তার কক্ষে দুপুর ১২ টায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে এ শপথ পাঠ করান। এ সময় তেলিখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. শামসুদ্দিন হাওলাদার তেলিখালী ইউনিয়নের মরহুম চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের ছেলে এবং পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের ছোট ভাই।
উল্লেখ্য, তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন এর মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে পূনঃনির্বাচনে মরহুম চেয়ারম্যানের সেজ ছেলে মো. শামসুদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial