প্রধান সূচি

চিতলমারীর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

বাগেরহাটের চিতলমারী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন।

সোমবার বিকাল ৪ টায় নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতির জনকের মাজারে যান নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, কলাতলা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পলাশ ম-ল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখর ভক্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীসহ ৫ শতাধিক নেতাকর্মী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial