প্রধান সূচি

কাউখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মনু’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বরিশাল থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী ১নং সয়না রগুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে জড়িয়ে “কাউখালীতে মাদক ব্যবসায়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী” শিরোনামে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের প্রতিবাদ করেছেন কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মনু। তিনি উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি কখনও মাদক বা জাল টাকার ব্যবসার সাথে জড়িত ছিলেন না এবং এ সংক্রান্ত তার বিরুদ্ধে কোন মামলাও নেই। ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোন অনিয়ম দুর্নীতিরও কোন অভিযোগ নেই। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচনে তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে একটি মহল তার (আবু সাঈদ মনু) বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial