পিরোজপুরে জেলা তথ্য অফিসের শিশু মেলা সমাপ্ত
পিরোজপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ২ দিনব্যাপী শিশু মেলা শেষ হয়েছে। বৃহষ্পতিবার সকালে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মো. মহসিন হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবেদ শাহ্, পিরোজপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. ফারহানা রহমান। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন উত্তর বাজুকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এ. জামান।
আলোচনা সভা শেষে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই উন্নয়ন দৃশ্যমান… জাহিদ ফারুক শামীম »
