প্রধান সূচি

পিরোজপুরে রিকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কদমতলা জর্জ হাই স্কুলে অনুষ্ঠিত এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বেধনী অনুষ্ঠানে কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র জোনাল ম্যানেজার নাসির উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মুহাম্মদ মাজেদুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা জিহাদ হোসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রাজিব সেখ, উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, এমআইএস কর্মকর্তা আওফা আউয়াল আঁচলসহ সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. ফারহানা রহমান (কনসালটেন্ট গাইনি এন্ড অবস্ পিরোজপুর সদর হাসপাতাল) এবং পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন।

ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial