জাতীয় শিশু মেলার সমাপনী অনুষ্ঠান
পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে।
শহরের টাউন ক্লাব মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সাইফ উদ্দিন, সহকারি পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, এডভোকেট এম. এ মান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহীদুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ মাহামুদ, পিরোজপু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
