প্রধান সূচি

Tuesday, March 19th, 2019

 

জাতীয় শিশু মেলার সমাপনী অনুষ্ঠান

পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। শহরের টাউন ক্লাব মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সাইফ উদ্দিন, সহকারি পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, এডভোকেট এম. এ মান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্মবিস্তারিত পড়ুন


নাজিরপুরে মায়েদের পা ধুয়ে সন্তানদের সম্মান

নিজ হাতে মায়েদের পা ধুয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে উপজেলা ষ্টেডিয়ামের সবুজ চত্বরে আয়োজিত ছোট ছোট শিশুদের নিজ হাতে মায়েদের পা ধোয়া অনুষ্ঠান দেখে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় চোখের জল ধরে রাখতে পারেনি অনেকে। অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের ৩ বছর পূতি উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ সাদেকুর রহমান বাবলুর উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ সঞ্জিব কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মেডেল পড়িয়ে দেন পিরোজপুরের অতিরিক্ত জেলাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মঠবাড়িয়ায় সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী এ বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমীন, নাছির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কিরন চন্দ্র রায় প্রমুখ।


স্বরূপকাঠী উপজেলা পরিষদ নির্বাচন

লড়াই হবে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় মাঠে সরব প্রার্থীরা। তবে ভোটে আগ্রহ দেখাচ্ছেন না সাধারণ ভোটাররা। তারপরও ভোটারদের দৃষ্টি আর্কষনে শিডিউল করে প্রতিদিন এলাকা টার্গেট করে উঠান বৈঠক, সভা-সমাবেশ করে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে এলাকা ঘুরে ভোট ও দোয়া চাইছেন সাধারণ ভোটারদের। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ও অঙ্গিকার। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে স্বরূকাঠী (নেছারাবাদ) উপজেলা থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে এস,এম মুইদুল ইসলাম, স্বতন্ত্র আনারস প্রতীকে আব্দুলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial