মঠবাড়িয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মঠবাড়িয়ায় সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী এ বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমীন, নাছির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কিরন চন্দ্র রায় প্রমুখ।
Please follow and like us:
« লড়াই হবে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে মায়েদের পা ধুয়ে সন্তানদের সম্মান »
