প্রধান সূচি

নাজিরপুরে মায়েদের পা ধুয়ে সন্তানদের সম্মান

নিজ হাতে মায়েদের পা ধুয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে উপজেলা ষ্টেডিয়ামের সবুজ চত্বরে আয়োজিত ছোট ছোট শিশুদের নিজ হাতে মায়েদের পা ধোয়া অনুষ্ঠান দেখে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় চোখের জল ধরে রাখতে পারেনি অনেকে। অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের ৩ বছর পূতি উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ সাদেকুর রহমান বাবলুর উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটি অধ্যক্ষ সঞ্জিব কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মেডেল পড়িয়ে দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠানে আসা শিশু শিক্ষার্থী প্রাপ্তি মাহমুদের মা মুনমুন মাহমুদ বলেন, আমাদের মা হওয়া আজ সার্থক হয়েছে। মায়েদের সম্মান করার মাধ্যমে সন্তানদের মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে।

পা ধোয়া কর্মসূচি শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial