ইন্দুরকানীতে বিআরডিবি ইউসিসিএ কর্মচারীদের কালোব্যাজ ও কর্ম বিরতি পালন
ইন্দুরকানী উপজেলায় বিআরডিবি অফিসে কালোব্যাজ ও কর্ম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
ইন্দুরকানী ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাকিল খান জানায়, বিআরডিবির ৪৪তম বোর্ড সভায় বিআরডিবির মহাপরিচালকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির রাজস্ব করণের সুপারিশের প্রেক্ষিতে ১১/০৪/২০১২ইং সালের মন্ত্রণালয়ের এক জরুরী সভায় বিআরডিবিভূক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মচারীদের চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা উক্ত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এসময় ইন্দুরকানী বিআরডিবির সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত »
