ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুুতি সভা
ভান্ডারিয়ায় বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ কালরাত্রি (ব্লাক আউট) দিবস পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ওসি (তদন্ত) মো. তারিকুল ইসলাম, জেপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, মুক্তিযোদ্ধা আব্দুর লশিদ মৃধা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা আফরোজ, বাজার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল ছালাম খোন্দকার, সমাজসেবক মো. হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া প্রমুখ।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
