প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ॥ অফিস ও মোটর সাইকেল ভাংচুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সোমবার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ এর সমথর্করা বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিনের সমর্থকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক ৭ নেতা-কর্মীকে আহত করে এবং তাদের ব্যবহৃত ১২টি মোটর সাইকেলসহ অফিস ভাংচুর করে।
বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিন অভিযোগ করে বলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সোমবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করে উপজেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে নেতাকর্মীদের নিয়ে যাবার পথে উপজেলা পরিষদ সংলগ্ন বিদ্রোহী প্রার্থীর ব্যবসায়িক অফিসে হামলা করে। এ সময় অফিসে থাকা নেতাকর্মীদের মারধর করে এবং অফিসের আসবাবপত্র ভাংচুর করে। হামলাকরীরা অফিসের সামনে রাখা ১২টি মোটর সাইকেল ভাংচুর করে।
হামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা, সবুজ খান,শুভ রহমান, মামুন ইসলাম, সাদ্দাম, রনি আহত হয়।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রর্থী শাকিল আহম্মেদ নওরোজ পাল্টা অভিযোগ করে বলেন, আমরা মনোনয়ন পত্র দাখিল করে নির্বাচন অফিস থেকে বের হয়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে যাবার পথে পিছন থেকে বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থকরা হামলা করলে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, যুবলীগ কর্মী রিয়াদকে আহত হয়। আহত রিপন জমাদ্দারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial