প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুল ছাত্র অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িযায় ১০ম শ্রেণীর স্কুল ছাত্র বাপ্পি হোসেন (১৬)কে অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় দধিভাংগা আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

রবিবার বিদ্যালয় সম্মূখে দধিভাংগা-মঠবাড়িয়া সড়কে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ৩ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও আভিভাবক অংশ নেয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দধিভাংগা বাজারে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয় সমূখে প্রতিবাদ সমাবেশে করে। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষক নুরুল ইসলাম, মো. জাকারিয়া, অপহৃত ছাত্রের বাবা জাকির হোসেন, শিক্ষার্থী ফারজানা, রাকিব প্রমূখ।

উল্লেখ্য, উপজেলার দধিভাংগা গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক জাকির হোসেনের  ছেলে স্কুল ছাত্রকে গত ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যার পার্শবর্তী একটি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। এসময় পূর্ব বিরোধের জের ধরে ওৎ পেতে থাকা পাশ্ববর্তী বামনা উপজেলার তালেশ^র গ্রামের নাছির উদ্দিন ও তার ৩ সহযোগী ওই স্কুলের ছাত্র আব্বাসি, সাইফুল ও বাবুল অপহরণ করে। এরপর অপহরণকারীরা ওই স্কুল ছাত্র বাপ্পিকে অজ্ঞাত স্থানে নিয়ে তিন দিন ধরে  হাত, পা ও চোখ বেধে আমানুষিক নির্যাতন করে। ২১ ফেব্রুয়ারী রাতে চোখ ও হাত, পা বাধা অচেতন অবস্থায় বাড়ির কাছে ফেলে রাখে। পরে স্বজনরা আহত বাপ্পিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় অপহৃত বাপ্পির বাবা জাকির হোসেন বাদি হয়ে ৪ জনকে আসামী করে গত ২৫ ফেব্রুয়ারী মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক বিষয়টি পিরোজপুর পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial