মঠবাড়িয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছে এক পিতা। শনিবার রাতে উপজেলার কুমিরমাড়া গ্রামে নিজ বসত ঘরে বসে ছেলে শামীম বাবু (২১) মাদক সেবন করছে। এ ঘটনা টের পেয়ে পিতা মোশারফ হোসেন হাওলাদার থানা পুলিশকে খবর দিলে পুলিশের তাকে আটক করে। পরে রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। মাদকাসক্ত শামীম বাবু উপজেলা কুমিরমাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে।
Please follow and like us:
« দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই … গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটের ৯ উপজেলায় নৌকার পেলেন যারা »
