ইন্দুরকানীতে ওয়ার্ড যুবলীগ সভাপতি লাঞ্চিত
ইন্দুরকানীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের হাতে লাঞ্চিত হয়েছেন এক ওয়ার্ড যুবলীগের সভাপতি। রবিবার উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শামীম ৬/৭ জন লোক নিয়ে উপজেলা পরিষদের সামনে বসে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলামিনের উপর হামলা চালায়। হামলায় যুবলীগ নেতা আলামিন আহত হয়। পরে খবর পেয়ে তাকে দলীয় নেতা কর্মীরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দলীয় শৃংখলা ভংগের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শামীমকে শোকজ করেছে উপজেলা যুবলীগ। তাকে তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
আহত যুবলীগ নেতা আলামিন জানান, কোন কারণ ছাড়াই উপজেলা পরিষদের সামনে বসে শেখ শামীম লোকজন নিয়ে আমার উপর হামলা চালায়।
অভিযুক্ত যুবলীগ নেতা শেখ শামীম হামলার কথা স্বীকার করে বলেন, আলামীন মাদক ব্যবসার সাথে জড়িত।
