প্রধান সূচি

উপজেলা পরিষদ নির্বাচন

পিরোজপুরে নৌকা পেলেন যারা

আগামী ৩১ মার্চ পিরোজপুর জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এ তালিকা ঘোষাণা করা হয়েছে।
দলীয় মনোনয়ন বোর্ডে ঘোষিত প্রার্থীরা হলেন- পিরোজপুর সদর উপজেলায় নৌকার প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবুর রহমান খালেক, ভান্ডারিয়া উপজেলায় বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ, নাজিরপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, কাউখালী উপজেলায় নারী নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, স্বরূপকাঠী উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুইদুল ইসলাম মুহিদ, ইন্দুরকানী উপজেলায় এডভোকেট মতিউর রহমান এবং মঠবাড়িয়া উপজেলায় হোসাইন মোসারেফ সাকু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial