৫ম উপজেলা পরিষদ নির্বাচন
ভান্ডারিয়ায় নৌকা পেল মিরাজুল ইসলাম
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতিক পেয়েছেন আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি)’র যৌথ সমর্থন পাওয়া বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ।
ভাইস চেয়ারম্যান পুরুষ-মহিলা এ দুটি পদে জাতীয়পার্টি জেপির একক সমর্থীত প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নৌকা পেতে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামকে নির্বাচনী হাওয়া বইতে শুরু হতে না হতেই আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি)’র পক্ষ থেকে সমর্থন দেয়া হয়। প্রতিক্ষার প্রহর শেষে শুক্রবার রাতে (১ মার্চ)। রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী সেখ হাসিনা তাঁর চুলচেড়া বিশ্লেষণের পর শুক্রবার রাতেই আনুষ্ঠানিকভাবে যে ১২২ উপজেলায় আওয়ামী লীগ সর্মর্থীত প্রার্থীর নাম ঘোষণা করেন তাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় নৌকা প্রতিক পান মিরাজুল ইসলাম মিরাজ।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ-মহিলা উভয় পদের জন্য জেপি’র বাই সাইকেল প্রতিকের জন্য একাধিক প্রার্থীর প্রত্যাশার ও অবসান ঘটে গত বুধবার। জেপি চেয়ারম্যান এ দুই পদের জন্য মহিলা পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আসমা আখতারকে এবং পুরুষ প্রার্থী পদে জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধাকে দলীয় সমর্থন দেন।
শুক্রবার রাতে নৌকার দলীয় মনোনয়ন মিরাজের পক্ষে আসায় ওই রাতেই তার সমর্থিত নেতা-কর্মীরা ভান্ডারিয়া বাজারে আনন্দ মিছিল করে।
