প্রধান সূচি

কাউখালী উপজেলা নির্বাচন

জেপি’র মনোনয়ন পেলেন আবু সাইদ মনু

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (জেপি)’র দলীয় মনোনয়ন পেয়েছেন সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জেপি নেতা  মো. আবু সাইদ মিঞা মনু।

সোমবার জাতীয়পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনয়নপত্র বিতরণ করেন।

দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় জেপি নেতা আবু সাইদ মিঞা মনু বলেন, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির নেতেৃত্বে কাউখালীকে উন্নত উপজেলায় রূপান্তর করার জন্য কাজ করে যাবো। আল্লাহর রহমতে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারব।

উল্লেখ্য, মো. আবু সাইদ মিঞা মনু জাতীয় পার্টির জেপির এই নেতা সয়না রঘুনাথপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে একজন অন্যতম প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন এবং সামাজিক বিভিন্ন দরবার সালিশে দল মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করায় এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

এছাড়া কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) থেকে ভাইস চেয়ারম্যান পদে মো. শাহ-আলম (নসু), মহিলা ভাইস চেয়ারম্যা পদে ফাতেমা ইয়াসমিনকে দলের পক্ষে মনোনয়ন দেয়া হয়।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial