প্রধান সূচি

মঠবাড়িয়ায় রাজু ডাকাত গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা শীর্ষ ডাকাত রফিকুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজু উপজেলার পাঠাকাটা গ্রামের গোলাম কবির বাদলের ছেলে। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মিরুখালী রোডে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম রাজুকে গ্রেফতার করা হয়েছে। রাজু হত্যা, অস্ত্র, ডাকাতি, নারী নির্যাতনসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial