প্রধান সূচি

বাগেরহাটে প্রেমিকার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে প্রেমিকের আত্মহত্যা

বাগেরহাটের মোংলায় প্রেমিকের উপর অভিমান করে প্রেমিকের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক প্রেমিক। পৌর শহরের ট্রেডার্স মসজিদ ক্রস রোডের বাসিন্দা জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেনের (১৭) সাথে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার এক তরুনীর। প্রেমের টানে ওই ছেলে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি রাজি না হওয়ায় অভিমান করে শুক্রবার দিবাগত রাতে জাহাঙ্গীর তার নিজ ঘরে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে জাহাঙ্গীর ওই মেয়েটিকে আইচক্রিম কিনে দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে মেয়েটির ওড়না রেখে দেয় ছেলেটি। পরে রাতে সেই ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

এদিকে, প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে প্রেমিকা গা ঢাকা দিয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। জাহাঙ্গীরের পিতা জামাল পেশায় একজন দিন মজুর। সেও দিন মজুরের কাজ করতো।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মোংলা থানার এস আই মো. আহাদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial