প্রধান সূচি

পাইকগাছায় গাঁজা ও ইয়াবাসহ মহিলা আটক

পাইকগাছা থানা পুলিশ গাঁজা ও ইয়াবাসহ মমতাজ বেগম (৪৫) নামে এক মহিলাকে আটক করেছে। আটক মমতাজ উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাশপুর গ্রামের গফফার সরদারের স্ত্রী।

পাইকগাছা থানার মো. এমদাদুল হক জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে থানার এস আই অখিল রায়, এএসআই পলাশ ও হেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাঁদখালী বাজার সংলগ্ন জনৈক ব্যক্তির ভাড়াটিয়া বাসা থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও ২শ’ পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial