মোংলায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন উদ্বোধন
মোংলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর নব নির্মিত ভবন উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
শুক্রবার বিকেলে মোংলা শহর সংলগ্ন সিগন্যাল টাওয়ার এলাকায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, অধ্যক্ষ মো. কামাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর কার্যক্রম শুরু হয়। এর পর ঘুর্নিঝড় সিডরে ভবন ক্ষতিগ্রস্ত হলে এর কার্যক্রম বন্ধ থাকে দীর্ঘদিন। গত বছরের নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পায় কলেজটি। এরপর স্থানীয় বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় নির্মান করা হয় নতুন ভবন।
Please follow and like us:
« পাইকগাছার কার্তিকের মোড়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় গাঁজা ও ইয়াবাসহ মহিলা আটক »
