প্রধান সূচি

পাইকগাছার কার্তিকের মোড়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

পাইকগাছার প্রধান সড়কের আগড়ঘাটা ও গদাইপুরের মধ্যবর্তী কার্তিকের মোড় নামক স্থানে মোটর সাইকেল স্লিপ করে একের পর এক দূর্ঘটনার শিকার হচ্ছেন মোটর সাইকেল চালকরা। গত ৭/৮ মাসে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল স্লিপ করে দূর্ঘটনার শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বর্ষা মৌসুমে এ দূর্ঘটনা বেশি ঘটে। গত কয়েক দিনে ঘনকুয়াশা পড়ায় ভোর বেলায় রাস্তা ভিজে থাকে। রাস্তার পাশের বটগাছের পাতা থেকে কুয়াশার পানি পড়ে ভোর বেলা রাস্তা ভিজে থাকে। এ সময় উক্ত স্থানে কোন মোটর সাইকেল চালক একটু অসতর্ক থাকলেই দূর্ঘটনার শিকার হচ্ছেন। গত ৩ দিনে ভোর বেলা ১১টি মটরসাইকেল স্লিপ করে পড়েছে। দূর্ঘটনার শিকার পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক মোমিনুদ্দীন জানান, আমার মোটর সাইকেলের গতি কম ছিল। মোড় পার হওয়ার সময় কিভাবে পড়লাম বুঝতে পারিনি। খেয়াল করে দেখলাম, স্থানটি খুবই মসৃন, ফলে সামান্য শিশির পড়ে পিচ্ছল হচ্ছে। এটা নির্মান ত্রুটি কিনা আমার সন্দেহ হয়। তিনি আরো জানান, গত কয়েক বছরে এই স্থানে এ পর্যন্ত ৭ জন মানুষ নিহত হয়েছে। কার্তিক নামের এক ব্যক্তি মৃত্যুর মধ্য দিয়ে স্থানটি কার্ত্তিক মোড় নামকরণ হয়েছে। মোড়টা বরাবরই খুবই বিপদজনক বলে তিনি জানান। স্থানীয় সিলেমানপুর গ্রামের সবুর সরদার ও জহির উদ্দীন সরদার জানান, বৃষ্টি ও কুয়াশা পড়লে মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হচ্ছে। কয়েক মাস আগে একদিনে ১৮টি মটর সাইকেল দুর্ঘটনা কবলিত হয়। প্রথম একটি মটরসাইকেল উক্ত স্থানে পড়ে গেলে রাস্তার উপর মবিল ছড়িয়ে পড়ে। এরপর ঐ স্থান পার হতে গেলে একেরপর এক মোটর সাইকেল পড়তে থাকে। তখন আমরা বাড়ি থেকে ছাই ও বালি এনে রাস্তার উপর দেওয়ার পর আর কোন দুর্ঘটনা ঘটেনি।

সরেজমিনে গিয়ে উক্ত রাস্তার মোড়টির পিট একটু উঁচু বলে মনে হয় এবং রাস্তার পাশ একটু নিচু। ফলে মোড় ঘোরার সময় মটর সাইকেল স্লিপ করে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী উক্ত রাস্তার মোড়টিতে দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial