প্রধান সূচি

সমুদ্র সুন্দরবনের নদীতে ফেলা বর্জ্য খেয়ে অনেক প্রাণী মৃত্যুর মুখে পতিত হচ্ছে ॥ মোংলায় বন ও পরিবেশ উপ-মন্ত্রী

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সমুদ্র সুন্দরবনের নদীতে ফেলা বর্জ্য খেয়ে অনেক প্রাণী মৃত্যুর মুখে পতিত হচ্ছে। কিন্তু আমরা সে প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে পারি শুধু একটু সাবধানতা অবলম্বন করে। সেজন্য পরিবেশ মন্ত্রনালয় থেকে সাগর ও সুন্দরবনে চলাচলকারী নৌযানগুলোতে দেয়া হচ্ছে প্যাডেস্টাল ডাস্টবিন। বিশেষ করে যারা সুন্দরবনে যাবে তারা তাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনসহ সকল বর্জ্য বনের নির্দিষ্টস্থানে ও নৌযানগুলো রাখা ডাস্টবিনে ফেলবে। তাইলেই এটা দেখে মানুষ উদ্ভুদ্ধ হবে এবং তারা বুঝতে পারবে আমাদের মানুষদের যেমন বেঁচে থাকার অধিকার আছে, প্রতিটি প্রাণীরই তেমনি বেঁচে থাকার অধিকার আছে। সবারই অধিকারই যাতে সংরক্ষিত হয় সেই কাজটাই পরিবেশ মন্ত্রনালয়ের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত নৌযান মালিক ও বনবিভাগের কর্মকর্তাদের ডাস্টবিন প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান অতিথি বেগম হাবিবুন নাহার মোংলা বন্দর জালিবোট (ট্যুরিষ্ট বোট) মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি এইচ এম দুলাল ও সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবিরের হাতে এ ডাস্টবিন তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো: শাহিন কবির।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial