প্রধান সূচি

Thursday, February 21st, 2019

 

স্বরূপকাঠিতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান অমর একুশ পালন

স্বরূপকাঠিতে যথাযথভাবে মহান অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে পিরোজপুর-১ আসনের মাননীয় সাংসদ ও বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শ. ম. রেজাউল করিম পক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, হাসপাতাল, নেছারাবাদ থানা, স্বরূপকাঠি পৌরসভা, উপজেলা বিএনপি, বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরিতে উপজেলা চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সড়ক দুঘটনায় রং মিস্ত্রীর মৃত্যু

ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া – বরিশাল আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় খোকন আকন (৩৫) নামের এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। ভান্ডারিয়া উপজেলার বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত খোকনের সহযোগী মো. মিরাজ সওদাগর জানান, রং মিস্ত্রি খোকন ৩ শ্রমিক নিয়ে একটি অটোরিক্সা যোগে রাজাপুরের বড়ইয়া গ্রামের একটি বাড়ীতে রং এর কাজ করতে যাচ্ছিল। পথে ভান্ডারিয়ার বটতলা নামক স্থানে সড়কের পার্শ্বে তাদের গাড়িটি পার্কিং করে শ্রমিক মিরাজ প্রকৃতির ডাকে সারা দিতে গেলে বিপরীত দিক থেকে আশা একটি প্রাইভেট  কার (ঢাকা মোট্রে গ-১৭৬২৯১) পার্কিং করা অটোরিক্সাটি চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় রংবিস্তারিত পড়ুন


ইত্তেফাক সম্পাদকের ভান্ডারিয়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

জাতীয়পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য, পিরোজপুর -২ আসনের সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন রক্ত আখরে লেখা মহান একুশে’র প্রথম প্রহরে ভান্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাত ১২.০১ মিনিটে তিনি ব্যক্তিগত ভাবে এবং ভান্ডারিয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জাতীয় পার্টি-জেপি, আওয়ামী লীগ, জাতীয় মহিলা পার্টি-জেপি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ ও সাধারণ জনগণের সাথে ভিন্ন ভিন্নভাবে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহবুদ্দিন,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে নানা কর্মসূচীর মধ্যে ভাষা দিবস উদযাপিত

ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মমূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের নেতৃত্বে র‌্যালীতে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


স্বরূপকাঠিতে গাছ থেকে পড়ে বৃদ্ধ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপকাঠিতে গাছ থেকে পড়ে আব্দুল লতিফ (৬৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাদ্রা গ্রামে গাছ কাটতে গিয়ে উপর থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের বাসিন্দা। নিহত শ্রমিকের আত্মীয় আজিজুল হক বলেন, লতিফ একজন হতদরিদ্র দিনমজুর। তিনি বিন্না গ্রামের গাছ ব্যবসায়ী আবুল কালাম ওরফে মিঠা কালামের দৈনিক মজুরীর শ্রমিক হিসেবে গাছ কেটে সংসার চালাতেন। বৃহস্পতিবার সকালে আব্দুল লতিফ বাসা থেকে মহাজন কালামের সাথে কাজে বের হয়। হঠাৎ দুপুরের দিকে তারা জানতে পারেন আব্দুল লতিফ গাছ থেকে পড়ে আহত হয়েছেন। খবর পেয়েবিস্তারিত পড়ুন


সমুদ্র সুন্দরবনের নদীতে ফেলা বর্জ্য খেয়ে অনেক প্রাণী মৃত্যুর মুখে পতিত হচ্ছে ॥ মোংলায় বন ও পরিবেশ উপ-মন্ত্রী

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সমুদ্র সুন্দরবনের নদীতে ফেলা বর্জ্য খেয়ে অনেক প্রাণী মৃত্যুর মুখে পতিত হচ্ছে। কিন্তু আমরা সে প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে পারি শুধু একটু সাবধানতা অবলম্বন করে। সেজন্য পরিবেশ মন্ত্রনালয় থেকে সাগর ও সুন্দরবনে চলাচলকারী নৌযানগুলোতে দেয়া হচ্ছে প্যাডেস্টাল ডাস্টবিন। বিশেষ করে যারা সুন্দরবনে যাবে তারা তাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনসহ সকল বর্জ্য বনের নির্দিষ্টস্থানে ও নৌযানগুলো রাখা ডাস্টবিনে ফেলবে। তাইলেই এটা দেখে মানুষ উদ্ভুদ্ধ হবে এবং তারা বুঝতে পারবে আমাদের মানুষদের যেমন বেঁচে থাকার অধিকার আছে, প্রতিটি প্রাণীরই তেমনি বেঁচেবিস্তারিত পড়ুন


মোংলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপমন্ত্রী হাবিবুন নাহারের শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে মোংলার পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এরপর একে একে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, মোংলা – রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ আব্দুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, মোংলাবিস্তারিত পড়ুন


কন্ঠ রিপোর্ট :

বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত

মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী বীর বাঙালি জাতি আবারও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে তার গর্বিত পূর্বসূরিদের। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা, সাধারণ মানুষের নিরাপত্তা আর সমাজে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার অঙ্গীকারে বৃহস্পতিবার পিরোজপুরসহ সারাদেশে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পিরোজপুর জেলা সদর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শহীদ মিনারের বেদিগুলোও এদিন ভরে ওঠে ফুলেল শ্রদ্ধায়। ফাল্গুন ভোরের হিম হাওয়ায় নগ্ন পদে সবাই ছুটে যান শহীদ মিনারে। মা, মাটি, দেশ আর মাতৃভাষার প্রতি বাঙালির অপরিসীম মমত্ববোধের চিরায়ত প্রকাশ ঘটে এদিন।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial