মোংলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপমন্ত্রী হাবিবুন নাহারের শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে মোংলার পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
এরপর একে একে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম, মোংলা – রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ আব্দুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবন্দরা।
Please follow and like us:
« বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সমুদ্র সুন্দরবনের নদীতে ফেলা বর্জ্য খেয়ে অনেক প্রাণী মৃত্যুর মুখে পতিত হচ্ছে ॥ মোংলায় বন ও পরিবেশ উপ-মন্ত্রী »
