প্রধান সূচি

ইঁদুরের ফাঁদে কৃষকের মৃতু

বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুতের তাঁরে জড়িয়ে মাহাবুব খান (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কলাতলা ইউনিয়নের ডোবাতলা উত্তর পাড়া গ্রামের একটি ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য বিদ্যুতের লাইন টেনে রাখা হয়। মঙ্গলবার ওই গ্রামের (মৃত) গোলাম আলী খানের ছেলে মাহাবুব খান (২৫) জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে ওই বিদ্যুত লাইনে তাঁরে জড়িয়ে মারা যায়।

কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমান জানান, গতকাল সন্ধ্যায় মাহাবুব বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে নামে। এ সময় অনেক খোঁজাখুঁজির পর তাকে মাঠে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। ধানক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তাঁরে জড়িয়ে মাহাবুবের মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করা গেছে। স্থানীয়ভাবে মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের জন্য বিষয়টি মিমাংসা করার ”চেষ্টা চলছে।

চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial