প্রধান সূচি

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

বাগেরহাট আল-ইসলাহ একাডেমেীর পুরস্কার বিতরণ

বাগেরহাট আল-ইসলাহ একাডেমেীর ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০১৯ অনুষ্ঠিগ হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী ম্যাধ্যমিক শিক্ষা অফিসার অসীম কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম হিসামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, খানজাহান সম্পাদক শেখ আবু সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার হালদার।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ সিরাজুজ সালেকিন, এম শোয়ায়েব টিপু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial