প্রধান সূচি

চিকিৎসা নিতে পারলো না পিয়ারা বেগম

হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার আগেই সড়ক দুর্ঘটনায় গৃহবধূ পিয়ারা বেগমের প্রান কেড়ে নিল ঘাতক ট্রলি। জেলার মঠবাড়িয়া উপজেলায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসা নিতে আসার পথে উপজেলা শহরের দক্ষিণ বন্দর এলাকায় একটি বালু বোঝাই ট্রলির চাঁপায় তার মৃত্যু হয়। এক সন্তানের জননী পিয়ারা বেগম উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে আবুল হোসেন তার অসুস্থ্য স্ত্রী পিয়ারা বেগমকে নিয়ে মোটর সাইকেলযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। এসময় শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন মোড়ে উল্টো দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি মোটর সাইকেলটিকে চাঁপা দিলে পিয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর থেকে ট্রলি চালক পলাতক রয়েছে।
মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক জাহিদ হাসান জানান, ট্রলিটিকে জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial