ভান্ডারিয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জেলার ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের সহকারী পরিচালক (আ.দা.) বরিশাল বিভাগীয় কার্যালয় মো. শাহ শোয়াইব মিয়া অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করায় কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, ও গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, খুচরা মূল্যবিহীন ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে সিটি মেডিকেল হলকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স বিক্রির আপরাধে প্রিয়াঙ্গণ কসমেটিক্সকে ৩ হাজার টাকা এবং অন্য একটি দোকানে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় ১ হাজার ৫শ’ টাকাসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (আ.দা.) সাফিয়া সুলতানা, পিরোজপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুল মান্নান, ভান্ডারিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আ. হালিম।
অভিযান চলাকালে ভান্ডারিয়া বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন কর্মকর্তারা।
