প্রধান সূচি

ভান্ডারিয়ায় ২১ ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা

অমর ২১শে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সোমবার ভান্ডারিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনও মো. নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. হুমায়উন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন খান, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম খন্দকার, শিক্ষক আব্দুর রাজ্জাক, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টাণ উপজেলা ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার প্রমূখ।
সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২১শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে বুধবার রাত ১২.১ মিনিটে ভাষা শহীদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বৃহস্পতিবার সকালে প্রভাত ফেরি, সকল প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বড়দের রচনা প্রতিযোগিতা, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া ও সন্ধ্যায় মন্দিরে বিশেষ প্রার্থণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial