প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার আলগী পাতাকাটা গ্রামে অভিযান চালিয়ে সুমন মোল্লা (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার শরীর তল্লাসী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত সুমন ওই গ্রামের ইউসুব আলী মোল্লার ছেলে।
থান সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আলগী পাতাকাটা বাজার সংলগ্ন ফারুকের বাড়ির সামনের সড়কে সুমন মাদক বিক্রির চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানো চেষ্টা করলে পুলিশ সুমনকে ধাওয়া করে আটক করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, আটককৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial