প্রধান সূচি

মঠবাড়িয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

মঠবাড়িয়ায় মালবাহী ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী আরমান (১৬) নামের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল এগারটার দিকে পাথরঘাটা চরখালী সড়কের তুষখালী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে এবং তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আরমান তার চাচা হানিফ হাওলাদারকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে মঠবাড়িয়া থেকে বাড়ি ফিরছিল। এসময় উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬২৯২২) মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে আরমান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সাথে থাকা আরমানের চাচা হানিফ হাওলাদার গুরুতর আহত হয়। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকাটিকে আটক করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকাত আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাক চালকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial