উচ্চ ফলনশীল ব্রি-ধান ৭৪ উৎপাদনে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত
ভাত মানুষের প্রধান খাদ্য। আর সেটির প্রধান উৎস্য হল ধান। ভাত শুধু ক্ষুধা নিবারণই করেনা, মানব দেহের গুনগত পুষ্টি সমৃদ্ধি করে। গ্রামীণ জনপদে কালের বিবর্তনে অতীতের সব ধরনের ধান চাষ প্রায় বিলুপ্তির পথে। বর্তমান সময়ে মানুষের প্রয়োজনের জন্য সব ক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত রয়েছে। ধানের বেলাও ব্যত্যয় ঘটেনি।
এ জন্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার লক্ষে জিং সমৃদ্ধ উচ্চ ফলনশীল ব্রি-ধান ৭৪ চাষে কৃষকদের উৎসাহী করতে বুধবার মোড়েলগঞ্জ উপজেলার স্থানীয় পোলের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন দেয়া হয়েছে।
ভান্ডারিয়ার বে-সরকারি সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র – সুখ এর উদ্যোগে এবং হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষনে ব্রি-ধান ৭৪ চাষের উপকারিতা এবং চাষ পদ্ধতির উপর প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষনের প্রধান ট্রেইনার মোরেলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ।
এছাড়ও এ ধান চাষের উপকারিতা সম্পর্কে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছোবাহান সিকদার, মশিউর রহমান, হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী জাহিদ হুসাইন, স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখের মো. সেলিম হাওলাদার প্রমূখ।
এসময় বক্তারা মানব দেহের জিংক এর প্রয়োজনিয়তা, বীজ সংরক্ষনসহ স্থানীয় জাতের ধান চাষের তুলনায় এর খরচ কম ও উৎপাদন বেশি এসকল বিষয়ের উপর আলোচনা করেন।
