বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত
“বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রেসক্লাব অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সুন্দরবন পুর্ব বন বিভাগের বিভিগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান, এডভোকেট মোজাফফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাবেক সভাপতি বাবুল সরদার, আহসানুল করিম, রূপান্তরের বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী রিজিয়া পারভীন, সাংবাদিক ইয়ামীন আলী প্রমুখ। অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
বক্তারা আগামী বছর ১৪ ফেব্রুয়ারী থেকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালনের জোর দাবী জানান।
২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারী সংগঠন দিবসটি পালন করে আসছে।
