প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক। মঙ্গলবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, শিরিনা আফরোজ, বর্তমান সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, দপ্তর সম্পাদক খেলাফত হোসেন খসরু, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক তামিম সরদার।
এ সময় পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ ভবিষৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এ সময় তিনি পৌরবাসীর উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial