প্রধান সূচি

পিরোজপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলার পূর্ব জুজখোলা গ্রামে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছে। নিহত আজিজুল হক ইমন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে পিরোজপুর আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। আহতরা হল একই গ্রামের মজিবুর রহমান শেখ এবং আল আমীন শেখ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিক হাওলাদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ইমনসহ ৪ জন শীতকালীন পাখি শিকারের জন্য মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় দুলাল হালদারের জমিতে পেতে রাখা বিদ্যুতের ফাঁদের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই ইমন মারা যায় এবং তার সাথে থাকা মজিবর ও আল আমীন আহত হয়।

দুলালের চাচা মুকুন্দ হালদারের ঘর থেকে বিদ্যুতের লাইন নেওয়ার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। তবে পলাতক রয়েছে অভিযুক্ত দুলাল।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial