জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা ছয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, জুজখোলা ছয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, ইউনিয়ন পরিষদদের মহিলা মেম্বর আকলিমা বেগম ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুর রব।
সমাবেশে বক্তরা নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাসহ মাননীয় প্রদানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং), সরকারের বিগত ১০ বছরের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল উন্নয়ন কর্মকান্ড এবং সরকারের সাফল্য সমাবেশে তুলে ধরেন। এছাড়া বাল্য বিবাহ, সন্ত্রাস জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মহিলাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
