প্রধান সূচি

স্বরূপকাঠীতে মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে কর্মশালা

জেলার স্বরূপকাঠী উপজেলায় মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে দুই দিনব্যাপী এক অবহিতকরণ কর্মশালা শুরু হয়েছে।বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা অডিটরিয়ামে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) মো.শহিদুল ইসলাম, সাংবাদিক মো. হাবিবুল্লাহ, মো. ফয়সাল হাসান প্রমুখ।
স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial