সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সামনে দলীয় নেতাদের হাতাহাতি
ইন্দুরকানীতে ৪ জেপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার
ইন্দুরকানীতে জাতীয়সংসদ নির্বাচনের পরের দিন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সামনে দলীয় নেতৃবৃন্দের হাতাহাতির ঘটনায় সাময়িক বহিস্কৃত ৪ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির মৌখিক নির্দেশে উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জুর আহবানে দলের এক সভায় এ বহিস্কারাদেশ প্রত্যাহরের সিদ্বান্ত হয়। বস্কিারাদেশ প্রত্যাহারকৃত দলের নেতারা হলেন, উপজেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাহমুদ সেলিম, সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ও শ্রম সম্পাদক মোঃ মহসীন হাওলহদার মধু।
উপজেলা জাতীয়পার্টি জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন জানান, পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মৌখিক নির্দেশে ৪ জেপি নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছিল আবার তার মৌখিক নির্দেশে গত সোমবার তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর জাতীয়সংসদ নির্বাচনের পরের দিন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ইন্দুরকানীতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে দেখা করতে আসলে তাঁর সামনেই উল্লিখিত চার জেপি নেতা উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানাকে লাঞ্চিত করে। এঘটনায় তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়।
