প্রধান সূচি

ইন্দুরকানীতে সড়ক আলোকিত করতে সোলার চালিত স্ট্রীট লাইট স্থাপন

ইন্দুরকানীতে সড়ক আলোকিত করতে সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়ন ও বাস্তবায়নে গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন (টিআর/ কাবিটা) প্রকল্পের আওতায় এ লাইট স্থাপন করা হয়। উপজেলার ৫৪টি জণগুরুত্বপূর্ণ স্থানে সড়কের পাশে সোলার বিদ্যুৎ চালিত ৫৪টি স্ট্রীট লাইট স্থাপন করা হয়।

দিনের আলোয় সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারীতে চার্জ হবে এবং সন্ধ্যা বেলায় স্বয়ংক্রিয়ভাবে লাইটগুলো জ¦লে উঠবে এবং সকাল হলে আবার স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে। উপজেলার পত্তাশী, বালিপাড়া ও পাড়েহাট ইউনিয়নের প্রধান সড়কের পাশে, জণসমাগম স্থান সমূহে, বাজার ও সেতুর দুই প্রান্তে সর্বসাধারণ ও যানবাহনের নির্বিঘেœ চলাচলের জন্য এই লাইট স্থাপন করা হয়। প্রতিটি লাইট নির্মাণে খরচ হয়েছে ৬০ হাজার টাকা।

এবিষয়ে এলাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, এ সোলার স্ট্রীট লাইট স্থাপন করায় তারা অনেক খুশি এবং তাদের মাঝে অনেক সাড়া ফেলেছে। তারা মনে করছেন এ লাইট স্থাপন করায় এলাকায় রাতের বেলা চুরি, ডাকাতি, ছিনতাই সহ অপরাধ প্রবনতা কমে যাবে এবং সবাই নিরাপদে চলাচল করতে পারবে। তাদের দাবি যাতে আরও বেশি করে এই লাইটগুলো স্থাপন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে (টিআর/ কাবিটা) কর্মসূচী প্রকল্পের আওতায় প্রথম পর্যায় উপজেলার ৫৪টি জনগুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। পরবর্তীতে জুন মাসের আগেই আরও স্ট্রীট লাইট স্থাপন করা হবে। স্ট্রীট লাইট স্থাপন করায় এলাকাবাসীর মধ্যে দারুন সাড়া ফেলেছে এবং তারা অনেক খুশি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial