পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধিক জ্ঞাণ লাভের আশায় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হংস বাহক, বীণা ও জ্ঞানের ভান্ডার বেদ হাতে শুক্লাবর্ণা বিদ্যা দায়ীনিদেবী সরস্বতী মায়ের পুজা।
বুধবার বিদ্যার্থীরা সারা দিন অনাহারে উপোষ থেকে পরিস্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে পুষ্প, বেল পল্লবী, দুর্ভা হাতে করো জোড়ে বানুম ঠাকুরের পাঠের সাথে সাথে ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহী নমোহস্থুতে, ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্বৈ নমো নমঃ উচ্চারন করে এ পূজা সম্পন্ন করে।
হিন্দু ধর্মানুসারীদের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে একটি আনন্দঘন দিন হচ্ছে সরস্বতী পূজা। প্রতি বছর মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্ম মতে ঈশ্বরের বিদ্যা, সঙ্গীত, শিল্পকলা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী প্রজ্ঞাশক্তিরূপ দেবী মাতা সরস্বতী। ঈশ্বর সকল ধরনের শক্তির উৎস। হিন্দু দর্শনমতে তিনি যখন জ্ঞানদাতা হিসেবে কাজ করেন তখন তাকে মাতৃরূপে পূজা করা হয়। মা যেমন স্নেহবাৎসল্যে, সোহাগে শিশুকে জন্মের পর থেকে আধোআধো বুলির মাধ্যমে পৃথিবীর জ্ঞান প্রথম তার শিশুকে প্রদান করেন তেমনি ঈশ্বর মাতৃরূপেই আমাদের জ্ঞান দান করেন। যিনি মানুষের অন্তরে মহান জ্ঞানসমুদ্রকে প্রকাশ করেন এবং মেধা ও মননকে দীপ্তি দান করেন। বর্তমানে প্রাতিষ্ঠানিক বিদ্যায় অধ্যয়নরত বিদ্যার্থীরা এই পূজা স্বতঃস্ফূর্তভাবে করে থাকেন।
