প্রধান সূচি

পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের সম্ভাবনা

ইন্দুরকানীতে বোর্ডের নিয়ম অমান্য করে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর জব্দ

ইন্দুরকানীতে বোর্ডের নিয়ম অমান্য করে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর জব্দ করায় শতাধিক পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা যায়, গতকাল শনিবার উপজেলার ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি সাব কেন্দ্রে গণিত পরীক্ষার প্রথম ৩০ নম্বরের ৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার আগে দায়িত্বরত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পরীক্ষার্থীদের কাছ থেকে ক্যালকুলেটর নিয়ে যায়। দায়িত্বরত কর্মকর্তার এমন আচরণে পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে অনেক পরীক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে ওই কর্মকর্তাকে ক্যালকুলেটর ফেরৎ দিতে বললে তাদের প্রায় ১৫ মিনিট সময় অতিবাহিত হয়ে যায়। এতে মেধাবী পরীক্ষার্থীরা এমসিকিউ পরীক্ষার সকল প্রশ্নের উত্তর দিতে না পেরে হতাশ।
বোর্ডের নিময়মানুযায়ী পরীক্ষার্থীরা ঋঢ-৫৭০ গঝ, ঋঢ-৮২ গঝ, ঋঢ-৯৯১গঝ, ঋঢ-১০০গঝ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। বোর্ডের নিয়ম মেনেই শিক্ষার্থীরা উল্লেখিত মডেলের ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে যায়। কিন্তু কেন্দ্রে দায়িত্বরত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বোর্ডের নির্দেশনা না মেনেই পরীক্ষার্থীদের কাছ থেকে ক্যালকুলেটর জব্দ করে নিয়ে যায়। পরীক্ষার্থীরা প্রতিবাদ করলেও তাদের কথা শোনেননি ওই কর্মকর্তা।
ইন্দুরকানী এসএসসি পরীক্ষা কেন্দ্রের হল সুপার সন্তোষ কুমার শীল জানান, পরীক্ষা শুরুর আগেই দায়িত্বরত কর্মকর্তা ২৪৬ জন পরীক্ষার্থীদের অধিকাংশ পরীক্ষার্থীদের কাছ থেকে সকল ধরণের ক্যালকুলেটর নিয়ে যায়। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর তাদেরকে ফেরৎ দেয়া হয়। তবে মেধাবী পরীক্ষার্থীদের ফলাফল বিপর্য়য়ের সম্ভবনা রয়েছে।
দায়িত্বরত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জিজ্ঞেস করুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানান, আমাকে বিষয়টি জানালে আমি দ্রুত বৈধ ক্যালকুলেটর দায়িত্বরত কর্মকর্তাকে ফেরৎ দিতে বলেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial