প্রধান সূচি

ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালিত

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে সাবেক পানি সম্পদ মন্ত্রী, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান, পিরোজপুর-২ আসনের এমপি আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালন করা হয়েছে।শনিবার সন্ধ্যায় ভান্ডারিয়াস্থ বাসভবন তাসমিমা ভিলায় কেক কাটেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি (জেপি) উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি মো. শাহাবুদ্দিন, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ন আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. ইউসুফ আলী আকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. নিজামুল হক নান্না, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, সমবায় লীগের সভাপতি সৈয়দ খলিলুর রহমান মীর, সাধারণ সম্পাদক আব্দুল হালিম হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ন আহবায়ক লিটন পেশকার, যুবসংহতির আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার, সাবেক সভাপতি মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরদার, যুব সংহতির যুগ্ন আহবায়ক বাহাদুর সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার, যুগ্ন আহবায়ক আফজাল সরদার, শিশির দত্ত, বেল্লা মুন্সিসহ আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি)’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, এদিন সকালে ভান্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার কলেজের প্রতিষ্ঠাতা এবং কলেজের গভণির্ং বডির চেয়ারম্যান, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)’র জন্মদিন পালন করা হয়।

সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি জেপির

ভান্ডারিয়া উপজেলা আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সদস্য মো. মনিরুল হক জোমাদ্দার।
বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, শিক্ষক হাসিনা বেগম, মো. জাকির হোসেন খান, খায়রুননাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, মুরাদ হোসেন, ওসমান গনি, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন মিয়া শাহীন, জেপি নেতা ফিরোজ চাপরাশি প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মাওলানা আমিন খান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial